বাদ পড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

০৪ জুন ২০২১, ০৯:৩৪ AM
নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল © সংগৃহীত

রেজিস্ট্রেশনের নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও করোনা সংকটের বিবেচনায় আবারও নবম শ্রেণির রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ১৭ জুন পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধন করা যাবে। এ সময়ের পর আর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা তথ্য সংশোধনের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে। অনেকে বোর্ড পরিবর্তন করেছেন। এ প্রেক্ষিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিভাগ, বিষয়, ছবি সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফের সুযোগ দেয়া হল।

জানা গেছে, ২ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে  নির্ধারিত ফি দিয়ে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে হবে। এসময়ের মধ্যে বাদপড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীরা ১৬৩ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিস্ট্রেশন সংশোধনে সোনালী সেবার মাধ্যমে ১৭ জুনের মধ্যে নির্ধারিত খাতে ফি জমা দিতে হবে। আর আগের মতই রেজিস্ট্রেশন সংশোধনে শিক্ষার্থী প্রতি বিভাগ পরিবর্তনে ৫০০ টাকা এবং বিষয় পরিবর্তনে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বোর্ড আরও জানিয়েছে, ‘এ সময়ের পর কোন অবস্থাতেই সংশোধন ও রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নিদিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধনা হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।’

তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৩ মার্চ ২০২৬
আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence