প্রথমে ক্লাসে নেওয়া হবে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের

২৬ মে ২০২১, ০২:৫৬ PM

© ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৩ জুন খুলে দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা প্রথমে এবছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
 
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আজ বুধবার (২৬ মে) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

 শিক্ষামন্ত্রী জানান, যারা এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য প্রথমে খুলে দেওয়া হবে।
 
ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাসে নেবো। শুরুতে তারা সপ্তাহে একদিন আসবেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পূর্ণাঙ্গভাবে চলবে।
 
আর আগামী বছর যারা এইসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে আমরা তাদেরকেও ক্লাসে নেওয়ার চেষ্টা করবো।
 
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

আলোকসজ্জা নয়, ২৫ মার্চ সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট
  • ২৩ মার্চ ২০২৬
বিশ্বের প্রধান রোবোটিক্স প্রতিযোগিতার ফাইনালে অ্যাভিয়েশন-ব…
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান
  • ২৩ মার্চ ২০২৬
ট্রাম্পের ঘোষণার জেরে তেলের দামে ব্যাপক দরপতন
  • ২৩ মার্চ ২০২৬
তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে প…
  • ২৩ মার্চ ২০২৬
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৪০ শিক্ষার্থী—প্রথম…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence