এমপিওভুক্ত হচ্ছেন ১২১১ শিক্ষক কর্মচারী

১৭ জানুয়ারি ২০২১, ০৬:১০ PM

© সংগৃহীত

নতুন করে এক হাজার ২১১ শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। এর মধ্যে স্কুলের ৯১৮ জন এবং কলেজের ২৯৩ শিক্ষক কর্মচারী রয়েছেন। আজ রোববার শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সভাপতিত্ব করেন।

জানা গেছে, স্কুলের ৯১৮ শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫১ জন, চট্টগ্রামের ৭৬ জন, কুমিল্লার ৫৯ জন, ঢাকার ১৩৪ জন, খুলনার ১১৩ জন, ময়মনসিংহের ১৫৯ জন, রাজশাহীর ১২৫ জন, রংপুরের ১৩০ জন এবং সিলেটের ৭১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

অন্যদিকে, কলেজের ২৯১ শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৮ জন, চট্টগ্রামের ১১ জন, কুমিল্লার দুই জন, ঢাকার ২৩ জন, খুলনার ৬৬ জন, ময়মনসিংহের ৩২ জন, রাজশাহীর ৪৪ জন, রংপুরের ৭৩ জন এবং সিলেটের ১৩ শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এ ছাড়া অফলাইনে আবেদন করা কলেজের একজন এমপিওভুক্ত হয়েছেন বলে জানা গেছে।

কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
close