সরকারি স্কুলে ভর্তির লটারি আজ, উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

১০ জানুয়ারি ২০২১, ০৫:০৭ PM

© ফাইল ফটো

আজ সোমবার (১১ জানুয়ারি) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভর্তির লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কার্যক্রমটির উদ্বোধন করবেন, যার মাধ্যমে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হবেন।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেলে সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর ২০২১ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার লটারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদনের পরে তা স্থগিত করা হয়।

ইতোমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে লটারির প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফর (মাউশি)। সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে এবার ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন পড়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ভর্তির লটারি নির্ভুল করতে দুই দফা ট্রায়াল লটারি করা হয়েছে। আশা করি সোমবারের লটারিতে শিক্ষার্থীরা পছন্দের স্কুল পাবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬