এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু আজ

০২ ডিসেম্বর ২০২০, ০৮:২২ AM
প্রতীকী

প্রতীকী

আজ বুধবার থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে তার দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।

এছাড়া রেজিস্ট্রেশন কার্ড নেয়ার আবেদনের সঙ্গে সর্বশেষ স্বীকৃতি নবায়ন ও কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।

এদিকে আগামী ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দুই মাস পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ২০২১ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে পারে। কারণ পরীক্ষার আগে আমরা অন্তত তিন মাস সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীদের ক্লাস নিতে চাই।

২০২০ সালে সারা দেশে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। আগের বছরের চেয়ে সেবার মোট পরীক্ষার্থী কমেছিল প্রায় সাড়ে ৮৭ হাজার। যার মধ্যে ছাত্রীসংখ্যা ছিল ৪১ হাজার ৪৭৬ জন। তবে করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা গেল বছরগুলোর চেয়ে আরও কমতে পরে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৬ …
  • ০৩ এপ্রিল ২০২৬
‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে ঢাবির কার্জন হলে আটকে রেখেছেন এক…
  • ০৩ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত…
  • ০৩ এপ্রিল ২০২৬
স্পিকারের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল
  • ০৩ এপ্রিল ২০২৬