এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

০৫ নভেম্বর ২০২০, ১২:০৪ AM
এসএসসি পরীক্ষা না নেয়ার দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে এক শিক্ষার্থী

এসএসসি পরীক্ষা না নেয়ার দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে এক শিক্ষার্থী © সংগৃহীত

করোনাভাইরাসের মধ্যে ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থী। ‘‘করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা নয়’’ ব্যানারে আজ বৃহস্পতিবার সারা দেশব্যাপী পরীক্ষা বাতিলের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের সামনে থেকে সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন তরুণ ছাত্রনেতা মো. মাহবুবুর রহমান।

জাহিদ আহমেদ নামে এক এসএসসি পরীক্ষার্থী তাদের দাবির বিষয়ে জানান, আমাদের জন্যেও অটোপাসের সিদ্ধান্ত দেয়া হোক। কারণ আমরা শুধুমাত্র ক্লাস ৯-এ ক্লাস করার সুযোগ পেয়েছি। তারপর ক্লাস ১০-এর প্রথম দিকেই করোনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর মাধ্যমে আমাদের পড়ালেখায় খারাপ প্রভাব পড়েছে।

জাহিদ বলেন, এই পরিস্থিতিতে আমাদের পড়ালেখা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়াও অনলাইন ক্লাস থেকে অর্ধেকের বেশি শিক্ষার্থীই বঞ্চিত ছিল। এর জন্য আমাদের পাঠদান অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া সামনে শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে আমরা পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিতে পারিনি।

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
close