করোনাকালে টিউশন ফি আদায়ে সুস্পষ্ট নির্দেশনা আসছে

২১ অক্টোবর ২০২০, ০৯:০৯ PM
স্কুলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা

স্কুলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

টিউশন ফি আদায়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান উভয়কেই সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বলছে, করোনাকালে টিউশন ফি আদায়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা মহামারিতে স্কুল-কলেজ বন্ধ থাকলেও পরীক্ষার অজুহাতে শিক্ষার্থীদের জোর করে টিউশন ফি আদায় করছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রেক্ষিতে টিউশন ফি আদায়ের বিষয়ে স্কুল কলেজগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক জানান, টিউশন ফি সংক্রান্ত একটি নির্দেশনা দ্রুত জারি করা হবে বলে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হলে সেটি কার্যকর করা হবে বলে।

বুধবার সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের থেকে জোর করে টিউশন ফি আদায় করছে। টিউশন ফি না দিলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলেও বলা হচ্ছে।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে যারা অর্থিক সংকটে পড়েছেন তারা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সামর্থ্য অনুযায়ী টিউশন ফি পরিশোধ করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকদের বেতন, প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ ব্যয় হচ্ছে। সে জন্য টিউশন ফি পরিশোধ না করলে কর্তৃপক্ষের পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হবে না।’

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close