অপহৃত দশম শ্রেণির স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

২০ অক্টোবর ২০২০, ০৯:২৮ PM

© প্রতীকী ছবি

অপহরণ হওয়ার দুই দিনের মধ্যেই দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণে যুক্ত থাকা যুবকে গ্রেফতার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জোশানপাড়া গ্রামের ওই ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করে সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া মো. আলী মালেক (২০) সদর উপজেলার আখানগর ইউনিয়নের ডিলারপাড়া গ্রামের মো. রাকিবুলের ছেলে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন মালেক। রবিবার রাত সাড়ে ৩টার দিকে মেয়েটি টয়লেটে যেতে ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা মালেক ও তার বন্ধুরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মালেকসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, সোমবার ভোরে জোশানপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার এবং মালেককে গ্রেপ্তার করে। পরে দুপুরে ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুনের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটি জবানবন্দি দেয়। একই আদালত গ্রেপ্তার মালেককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এছাড়া, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত চলছে বলে জানান ওসি তানভিরুল।

ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence