একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের নতুন সিলেবাস

০৩ অক্টোবর ২০২০, ০৮:৫৫ PM
সাহিত্যপাঠ বই

সাহিত্যপাঠ বই © ফাইল ফটো

আগামীকাল রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের অনলাইন ক্লাস। নতুন শিক্ষবর্ষে একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির বাংলা প্রথমপত্র ‘সাহিত্যপাঠ’ বইয়ের নতুন সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. নিজামুল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন সিলেবাস অনুযায়ী, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রণীত ‘সাহিত্যপাঠ’ বইয়ে ১২টি গদ্য ও ১২টি কবিতা রয়েছে।

গদ্যের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’, শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ‘বিলাসী’, রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘গৃহ’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আহ্বান’, কাজী নজরুল ইসলামের ‘আমার পথ’, আবুল ফজলের ‘মানব-কল্যাণ’, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাসি-পিসি’, শেখ মুজিবুর রহমানের ‘বায়ান্নর দিনগুলো’, আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’, মুহম্মদ জাফর ইকবালের ‘মহাজাগতিক কিউরেটর’ ও গী দ্যা মোপাসাঁর ‘নেকলেস’।

কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্তের ‘বিভীষণের প্রতি মেঘনাদ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’, জসীমউদদীনের ‘প্রতিদান’, জীবনানন্দ দাশের ‘সুচেতনা’, সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’, ফররুখ আহমদের ‘পদ্মা’, সুকান্ত ভট্টাচার্যের ‘আঠার বছর বয়স’, শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’, সৈয়দ শামসুল হকের ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ ও আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’।

নতুন সিলেবাস

 

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬