টিউশন ফি কমালো ন্যাশনাল আইডিয়াল স্কুল

২০ আগস্ট ২০২০, ০৯:১৫ PM
বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল

বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত টিউশন ফি ৫০০ টাকা হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ছয় মাসে ফি এ  নির্দেশনার আওতায় থাকবে।

আজ বৃহস্পতিবার স্কুলটির প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিউশন ফি কমানোর ফলে প্রত্যেক শিক্ষার্থীর ছয় মাসে মোট ৩ হাজার টাকা করে কমবে। তবে ইতিমধ্যে যারা টিউশন ফি পরিশোধ করেছে তাদের অতিরিক্ত টাকা পরবর্তী মাসে সমন্বয় করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি অক্টোবর থেকে ক্লাস শুরু হয় তাহলে সেই মাস থেকেই আগের নির্ধারিত টিউশন ফি কার্যকর করা হবে। টিউশন ফি নেয়া হবে স্কুলটির স্ব স্ব ভবনে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরও পড়ুন: টিউশন ফি মওকুফ সম্ভব নয়: ভিকারুননিসা অধ্যক্ষ

এছাড়াও বার্ষিক পর্বের সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করতে নির্দেশ দেয়া হয় শিক্ষার্থীদের। পাশাপাশি প্রতি রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ ভবনে অনলাইন ক্লাসের বাড়ির কাজগুলো জমা দিতে বলা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence