উদ্বোধনের আগে ডুবে গেল তিনতলা বিদ্যালয়টি

২৩ জুলাই ২০২০, ০৮:৩৩ PM
নদীগর্ভে বিলীন রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়

নদীগর্ভে বিলীন রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে বিলীন হওয়ার শঙ্কায় থাকা তিনতলা বিশিষ্ট রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় উদ্বোধনের আগেই ডুবে গেছে। বিদ্যালয়টি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় দুই কোটি ২৯ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার জানান, রবিবার থেকে ভবনটি নদীর মধ্যে দাঁড়িয়ে থাকলেও বৃহস্পতিবার সকালে তলিয়ে যায়। এতে করে এ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া হুমকির মুখে পড়েছে।

এর আগে গত কয়েকদিন ধরেই পদ্মা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় রাজরাজেশ্বরসহ বিভিন্ন এলাকার চরাঞ্চলে ভাঙন দেখা দেয়। ঝুঁকির মধ্যে পড়ে পদ্মা-মেঘনাবেষ্টিত ওমর আলী উচ্চ বিদ্যালয় ও আশ্রয় কেন্দ্রটি। কিছুদিন নদীতে টিকে থাকলেও সকালে ভবনের পুরো অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ইউপি সদস্য পারভেজ গজী রনি জানিয়েছেন, বিদ্যালয়টি নির্মাণ শেষে মাত্র দুই মাস আগে ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এটি দুই কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, গত বছর জানুয়ারিতে সাইট সিলেকশনের সময় মেঘনা নদী অনেক দূরে ছিল। তখন কেউ ভাবেনি নদী ভাঙতে ভাঙতে ভবনটির কাছে চলে আসবে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার বলেন, রাজরাজেশ্বর ইউনিয়নটি চারপাশে পদ্মা-মেঘনা নদী দ্বারা বেষ্টিত। বর্তমানে পদ্মা-মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে ভবনটি তলিয়ে গেছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close