আজ টিভিতে মাধ্যমিক-কারিগরির যেসব ক্লাস

১৬ জুলাই ২০২০, ০৯:১০ AM

© ফাইল ফটো

মহামারি করোনাকালীন সময়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার চলছে। আজ বৃহস্পতিবার সংসদ বাংলাদেশ টেলিভিশনে মাধ্যমিকে ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে যা থাকছে

মাধ্যমিকে আজ ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান এবং বাংলা বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণিত ক্লাস বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা, অষ্টম শ্রেণির ইংরেজি ক্লাস ১২টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস ১২টা ২০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির বাংলা, গণিত ও বিজ্ঞান বিষয়ের ক্লাস ১টা ২০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

অন্যদিকে এদিন কারিগরি স্তরে নবম শ্রেণির অটোমেটিভ ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির ফিস কালচার এন্ড ব্রিডিং এবং দশম শ্রেণির বিল্ডিং মেইনটেন্যান্স বিষয়ের ক্লাস দুপুর ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।

রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬