আজ মাধ্যমিকের ১০ কারিগরির ৩ বিষয়ের ক্লাস

০৭ জুলাই ২০২০, ০৯:৫৯ AM

© ফাইল ফটো

দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। আজ মঙ্গলবার মাধ্যমিকে ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

আজ তিনটি ধাপে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে। বেলা ১১টা ৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এসব ক্লাস সম্প্রচারিত হবে। এরপর দুপুর ২০টা ১০ মিনিট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে ৩টা পর্যন্ত চলবে।

প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে শিক্ষার্থীদের প্রতিদিনের জন্য হোমওয়ার্ক (বাসারকাজ) দেয়া হবে। পরদিন তা টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছে মাউশি।

পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে বলে জানা গেছে।

মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে যা থাকছে

মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ও বাংলা বিষয়ের ক্লাস বেলা ১১টা ৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বাংলা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস ১১টা ২৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট, অষ্টম শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির ইংরেজি, উচ্চতর গণিত, পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের ক্লাস ১২টা ২৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির বাংলা ইতিহাস, গণিত এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ক্লাস ১টা ২৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

অন্যদিকে কারিগরি স্তরে নবম শ্রেণির কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ক্লাস দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ২৭ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ২৭ মিনিট থেকে ২টা ৪৩ মিনিট পর্যন্ত দশম শ্রেণির রেফিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং এবং দশম শ্রেণির ড্রেসমেকিং ক্লাস দুপুর ২টা ৪৩ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্প্রচার করা হবে।

১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬