আজ টিভিতে মাধ্যমিক-কারিগরির যেসব ক্লাস

১০ জুন ২০২০, ০৯:৫৯ AM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার শুরু হয়েছে। আর এজন্য ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আজ বুধবার মাধ্যমিকের ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

আজ বুধবার তিন ধাপে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে। সকাল ১১টা ৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এসব ক্লাস সম্প্রচারিত হবে। এরপর দুপুর ২টা ১০ মিনিট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে ৩টা পর্যন্ত চলবে।

প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিদিন হোমওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিন টেলিভিশনের স্কিনে তার সঠিক উত্তরগুলো দেখানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেয়ার ঘোষণা দিয়েছে মাউশি।

পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া সকল ক্লাস কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলাচ্ছলে শিখতে পারবে বলে জানা গেছে।

বুধবার মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে আজ যা থাকছে

বুধবার ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস বেলা ১১টা ৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস বেলা ১১টা ২৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট, অষ্টম শ্রেণির বাংলা ও গণিত ক্লাস বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির বাংলা, পদার্থবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ের ক্লাস বেলা ১২টা ২৫ মিনিট থেকে দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির গণিত, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়ের ক্লাস দুপুর ১টা ২৫ মিনিট থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রচার করা হবে।

অন্যদিকে আজ কারিগরি স্তরে নবম শ্রেণির ফিস কালচার অ্যান্ড ব্রিডিং ক্লাস দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ২৭ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ২৭ মিনিট থেকে ২টা ৪৩ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ড্রেসমেকিং এবং দশম শ্রেণির অটোমোটিভ ক্লাস দুপুর ২টা ৪৩ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্প্রচার করা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence