স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধে নোয়াখালীতে বিক্ষোভ

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮ PM
আন্দোলন করছে শিক্ষার্থীরা

আন্দোলন করছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফারজানার বাল্যবিবাহ ঠেকাতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের ফারজানার বাড়িতে তার সহপাঠীরা বাল্যবিবাহ বন্ধের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এ ঘটনায় খবর পেয়ে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলছুন মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক সুষমা শারমিন আলপনা, চাটখিল থানা পুলিশসহ শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ওই ছাত্রীর পিতাসহ অভিভাবকরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর মা ও নিকট আত্মীয়রা ‘ফারজানাকে ১৮ বছর পূর্ণ না হলে বিবাহ দিবে না’ এই মর্মে অঙ্গীকার করলে ছাত্রীরা বিক্ষোভ কর্মসূচী স্থগিত করে স্কুলে ফিরে যায়। এ ঘটনায় এলাকায় বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যাপক সাড়া ফেলেছে।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close