নতুন বইয়ের সঙ্গে শীতবস্ত্র পেল শিক্ষার্থীরা

০৩ জানুয়ারি ২০২০, ১২:৪৭ PM

© টিডিসি ফটো

বছরের শুরুতেই নতুন বইয়ের সঙ্গে শীতবস্ত্র পেল ঝালকাঠি উপজেলার আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সদর দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান, সহকারী প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সাবেক শিক্ষক ধনঞ্জয় চক্রবর্তী, জমিদাতা মানিক সাহা, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাকিম গাজী, আব্দুল হক বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভীর ব্যক্তিগত অর্থে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে ডিজিটাল হাজিরারও উদ্বোধন করা হয়।

জনবল নেবে এনআরবি ব্যাংক, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন
  • ০৮ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে নতুন অফিস সময়সূচি নির্ধারণ
  • ০৮ এপ্রিল ২০২৬
জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি
  • ০৮ এপ্রিল ২০২৬
‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্নাতকে দ্বিতীয় হল ছাত্রদলের সভাপতি, রাবি ছাত্রদলের অভিনন্দন
  • ০৮ এপ্রিল ২০২৬
close