বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ছাত্রের মৃত্যু

২৮ ডিসেম্বর ২০১৯, ০৭:০৬ PM
মো. রেজাউল করিম তালুকদার লিটন

মো. রেজাউল করিম তালুকদার লিটন © সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান মঞ্চেই স্ট্রোক করে এক ছাত্রের মৃত্যু হয়েছে। ওই মঞ্চে প্রাক্তন ছাত্র হিসেবে তার পিতাও উপস্থিত ছিলেন। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. রেজাউল করিম তালুকদার লিটন। তার পিতার নাম মো. নুরুল ইসলাম তালুকদার। লিটনের বাবা নুরুল ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. রেজাউল করিম তালুকদার লিটন ছিলেন ১৯৯৪ ব্যাচের ছাত্র। তিনি ঢাকা শহরেই বায়িং হাউজে চাকরি করেন। নিজের লেখাপড়া করা কাথারিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রামের বাড়ি বাঁশখালীর কাথারিয়া গ্রামে আসেন।

শনিবার দুপুর ২টার ১৫ মিনিট আগে তিনি বক্তৃতা মঞ্চে ওঠেন। দীর্ঘ ১৫ মিনিট বক্তৃতা দেন। তার সাবলীল বক্তব্যে উপস্থিত শ্রোতারা খুব খুশি হন এবং করতালিও দেন। বক্তৃতা শেষ করে মঞ্চে বসেন। ওই সময় সভাপতির বক্তৃতা দিতে ওঠেন কাথারিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।

তিনি বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে পিছনের চেয়ারে বসা অবস্থায় হাত পা খিঁচুনি দিয়ে মঞ্চের পাঠাতনে লুঠে পড়েন। ওই সময় উপস্থিত অতিথিরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, রেজাউলের মৃতুটা খুবই মর্মান্তিক। সবার আনন্দের মাঝে তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত হয়েছি।

তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
close