স্কুল ছাত্রী সুমনা হত্যার বিচার দাবি শিক্ষার্থীদের

২০ ডিসেম্বর ২০১৯, ০৪:৫০ PM
সুমনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সুমনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন © সংগৃহীত

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমনা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুমনার মত আর কোনো শিক্ষার্থীর যেন প্রাণ দিতে না হয়। উপযুক্ত শাস্তি না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা। এর আগে শিক্ষার্থীরা শহরের বড়মাঠ থেকে একটি মৌন মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সুমনা নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর প্রতিবেশি শহরের গোয়ালপাড়া ইয়াসিন আলীর বাসার ভেতরের একটি কক্ষের মাটির নিচ থেকে সুমনার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াসিন আলীর ছেলে রিয়াজকে আটক করে পুলিশ।

মা হতে যুক্তরাষ্ট্রে বুবলী
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ নেই
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার উ…
  • ০৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ২০০০০ নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র
  • ০৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকার শরীরে ২০ এর অধিক আঘাতের চিহ্ন, কর্মচারীর এ কে…
  • ০৫ মার্চ ২০২৬