পরীক্ষা চলাকালে সেলফি তুলে ভাইরাল শিক্ষক-শিক্ষিকা

২৮ নভেম্বর ২০১৯, ১১:৫০ AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরীক্ষার কক্ষে শিক্ষক-শিক্ষিকা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ছবিটি মূহুর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আজমল হক ও সহকারি শিক্ষিকা সাবিনা ইয়াসমিন গতকাল বুধবার পরীক্ষার কক্ষে সেলফি তোলেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সহকারী প্রধান শিক্ষক আজমল হক। এরপরই ফেইসবুক ব্যবহারকারীরা এই শিক্ষকদের নিয়ে বিভিন্ন সমালোচনা করে মন্তব্য করেন। অনেকেই মন্তব্য করে জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষিকা সেলফি দেয়া মোটেও উচিত না।

এ ব্যাপারে সহকারি শিক্ষিকা সাবিনা ইয়াসমিন জানান, আমি পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকালে আমার সহকারী প্রধান আজমল স্যার ছবিগুলো তুলেছেন। আমি তাকে বলেছিলাম, আমি ছবি তুলি না। কিন্তু তিনি তারপরও সেলফি তুলেছেন। এই ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে দেয়াটা শোভনীয় হয়নি বলে মন্তব্য করেন সাবিনা ইয়াসমিন।

সহকারি প্রধান শিক্ষক আজমল হক বলেন, এতকিছু ভেবে তিনি ছবিটি পোষ্ট করিনি। এজন্য আমি দুঃখিত।

আর এ ব্যাপারে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব আলী জানান, পরীক্ষার দিন তিনি অফিসের কাজে রাজশাহী গিয়েছিলেন এবং সহকারি প্রধান শিক্ষক আজমল হক দায়িত্বে ছিলেন। পরে তিনি বিষয়টি শুনেছেন। বিষয়টি বিস্তারিত জেনে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

‘বিশ্ববিদ্যালয়ের একই পদের সব শিক্ষকের বেতন কি সমান হওয়া উচি…
  • ০১ এপ্রিল ২০২৬
চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল, দেখে নিন কোন গ্রুপে কারা
  • ০১ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া এক কোরাল সাড়ে ২৯ হাজারে বিক্রি
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার ছুটির তারিখ জানাল আমিরাত
  • ০১ এপ্রিল ২০২৬
পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
  • ০১ এপ্রিল ২০২৬
৪ দশক পর বিশ্বকাপে জায়গা করে নিল ইরাক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence