আইডিয়াল স্কুলে দুদকের অভিযান, সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত

২৬ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ AM

বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর আইডিয়াল স্কুলে অভিযান পরিচালনা করেছে দুদক। সোমবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির বনশ্রী শাখায় এ অভিযান চালানো হয়।অভিযানে নের্তত্ব দেন দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার এবং উপ-পরিচালক আফনান জান্নাত কেয়া।

দুদক সূত্রে জানা যায়, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার জন্য ওই প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষা গ্রহণ করা হয়। ওই পরীক্ষায় অকৃতকার্যদের বিশেষ কোচিং এবং পরীক্ষায় সুযোগ দেয়ার জন্য বাধ্যতামূলকভাবে ৪০ হাজার এবং কারও কাছ থেকে ৬০ হাজার টাকা করে পে-অর্ডারের মাধ্যমে আদায় করা হচ্ছিল। এ নিয়ে কোনো অভিভাবক দুদকে অভিযোগ করলে তারই ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

দুদক জানায়, অভিযান থেকে বেশ কিছু তথ্য-উপাত্ত জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এদিকে,  দায়িত্বে অবহেলা ও অসতর্কতার জন্য স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে বরখাস্ত করেছেন গভর্নিং কমিটির সভাপতি ও রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব আবু হেনা মোর্শেদ জামান।

এ ব্যাপারে জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুদকের একটি টিম বনশ্রীতে গিয়েছিল। শিক্ষক বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, অসতর্ককতা ও অসাবধানতার জন্য মোফাজ্জল সাহেবকে সভাপতি বরখাস্ত করেছেন।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence