রেসিডেন্সিয়ালের ছাত্র আবরারের মরদেহ উত্তোলন

০৯ নভেম্বর ২০১৯, ০৬:১৯ PM

© ফাইল ফটো

ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মরদেহ দাফনের ৭ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে স্বজন ও এলাকাবাসীর ভিড় লেগে ছিল স্কুলছাত্র আবরার রাহাতের কবর ঘিরে। আদালতের নির্দেশে দুপুর ২টায় নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশীয়া রিসিলের নেতৃত্বে আবরারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

এ সময় রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে আসা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাইমুড়ি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত বুধবার আদালত নির্দেশ দেয় মরদেহ তোলার। এছাড়াও আবরারের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা ও বর্তমান মামলাকে সংযুক্ত করে আগামী পহেলা ডিসেম্বরের মধ্যে মোহাম্মদপুর থানাকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

দাফনের আগে ময়নাতদন্ত না করায় ক্ষোভ জানান এলাকাবাসী। তবে দেরিতে হলেও এ কার্যক্রম ন্যায় বিচারে সহায়ক হবে বলে মনে করছেন স্বজনেরা।

মামলার সংশ্লিষ্ট কর্মকর্তা ঢাকা মোহাম্মদপুর থানা পরিদর্শক মো. আবদুল আলীম জানান, আদালতের নির্দেশনা মেনে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।

আবরারের মরদেহ নোয়াখালীর মাইজদী সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আবারও একই স্থানে তাকে দাফন করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence