স্কুল শিক্ষকদের বদলিতে তদবির করলে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

০১ নভেম্বর ২০১৯, ০৭:৫৭ PM

© ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শিক্ষক বদলি প্রক্রিয়ায় কি হয় আমরা জানি। সে কারণে আমরাও বলেছি, সবকিছু কম্পিউটারাইজড করতে হবে। ক্রাইটেরিয়া ফিক্সড করবেন, কম্পিউটার বলে দেবে কে কোথায় যাবে। বদলির তদবির করা একটা অপরাধ। যারা এই অপরাধে জড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীতে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তদবিরবাজদের হুশিয়ারি দিয়ে ইকবাল মাহমুদ বলেন, তদবির আর ঘুষ খাওয়া একই। যে কারণে কিছু কিছু তদবিরবাজদের আমি ধরেছি। জেলে ভরেছি। তদবিরবাজরা সাবধান! প্রাইমারি স্কুলের বদলির ব্যাপারে তদবির করবেন, আপনার সমস্যা।

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। আপনারা এবার দেখেছেন পুলিশের নিয়োগ প্রক্রিয়া। আমরা অনিয়ম বন্ধ করতে পেরেছি। আমি পুলিশ বিভাগকে সাধুবাদ দিয়েছি। ধন্যবাদ দিয়েছি যে, তারা একেবারে দুর্নীতিমুক্তভাবে, কারও কথা না শুনে পুলিশের নিয়োগ হয়েছে। শিক্ষকও নিয়োগ হবে, কারও তদবিরে নয়। শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতি সহ্য করা যাবে না। আমরা সহ্য করব না।

তবে এতেও খুব একটা লাভ হয়নি বলেই বক্তব্যের শুরুতে উল্লেখ করেন ইকবাল মাহমুদ। তিনি বলেন, ধরে ধরে জেলে পুরাটা দুদকের বড় কাজ না। দুদকের বড় কাজ হচ্ছে, দুর্নীতি যেন না হয় সেই কাজটা করা। আমি গত সাড়ে তিন বছরে দেখলাম, অনেক দুর্নীতিবাজ ধরে জেলে পুরা হল। কিন্তু লাভের লাভ তেমন কিছুই হল না। শেষ পর্যন্ত আমরা কাছে মনে হয়েছে, আমাদের দুটো জায়গায় মনে হয় কাজ করতে হবে। একটা হচ্ছে প্রাইমারি স্কুল, আরেকটা হাইস্কুল।

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬