ধলেশ্বরীতে নিখোঁজ ৩ ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার

২৮ জুলাই ২০১৯, ১১:৫২ AM

সাভারের ব্যাংক টাউনে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির তিন শিক্ষার্থীর মধ্যে আকাশ (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় সাভার ব্যাংকটাউন এলাকার পাগলার মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের প্রায় ২৪ ঘণ্টা পর আকাশের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আকাশ সাভারের ব্যাংকটাউনের আবু বক্কর তালুকদারের ছেলে।

এর আগে রবিবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী। নিখোঁজ আরও দুই শিক্ষার্থী হলো- ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭)।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস এর ডুবুরিরা নিখোঁজদের উদ্ধার কাজ শুরু করে। গতকাল শনিবার রাত ৯টা পর্যন্ত চলে তাদের উদ্ধার অভিযান। পরে বৈরী আবহাওয়া ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।

ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রবিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে। এছাড়া আমিনবাজারের তুরাগ নদীতেও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬