বন্যার পানিতে নৌকা ডুবে ৫ শিক্ষার্থীর মৃত্যু

২৫ জুলাই ২০১৯, ০৩:৫২ PM

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে নৌকা ডুবে সহোদর দুই বোনসহ পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- সরিষাবাড়ী উপজেলার কালিকাপুর গ্রামের কবিরুল ইসলামের মেয়ে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সুবর্ণা আক্তার (১৬) ও তার বোন ৪র্থ শ্রেণির ঝুমা আক্তার (৯)। পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোদশী (১২), পাইশক্কা গ্রামের জবানুর হোসেনের মেয়ে চতুর্থ শ্রেণির জান্নাতুল জয় (১০) ও কালিকাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সপ্তম শ্রেণির অন্তরা (১৩)।

সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মহব্বত কবীর জানান, সুবর্ণা আক্তার, ছোট বোন ঝুমা আক্তার, রোদসী আক্তার, জান্নাতুল জয়া এবং অন্তরা সবাই সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে।

নানার বাড়িতে বেড়াতে এসে সব ভাইবোন মিলে বৃহস্পতিবার সকালে কালিকাপুর নিকলী বিলে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই বিলের পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু হয় এবং বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬