একটি কৃত্রিম পায়ের আকুতি অষ্টম শ্রেণির ছাত্রী আয়শার

১৯ জুলাই ২০১৯, ১০:২৩ PM

© সংগৃহীত

চার বছর আগে দুই ইঞ্জিনচালিত ভ্যানের চাপায় ডান পা থেঁতলে যায় আয়শা খাতুনের। চিকিৎসার পর ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন চিকিৎসকরা। এরপর থেকেই ক্রাচ দিয়ে চলাফেরা করতে শুরু করে মেয়েটি। চিকিৎসকরা একটি কৃত্রিম পা লাগানোর পরামর্শ দেন। তবে অভাব-অনটনের কারণে একটি কৃত্রিম পা লাগানোর টাকা জোগাড় করতে পারেননি আয়শার বাবা।

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের বাসিন্দা আয়শা খাতুন। বর্তমানে আগোলঝাড়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে সে। তার পিতা ওমর আলী শেখ দিনমজুর। একটি ধানের চাতালে কাজ করেন।

মাদ্রাসাছাত্রী আয়শা খাতুন জানায় চতুর্থ শ্রেণিতে পড়ার সময় পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় দু’টি ইঞ্জিনচালিত ভ্যানের মাঝখানে চাপা পড়ে তার ডান পা থেঁতলে যায়। পরে চিকিৎসকরা পা কেটে ফেলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, একটি কৃত্রিম পা লাগালে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। তবে তার দিনমজুর পিতার পক্ষে আজও একটি পা লাগানোর ব্যবস্থা করা সম্ভব হয়নি।

আয়শা খাতুন আরও জানায় আগোলঝাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ ৩.৩৩ পেয়ে পাস করেছি। বর্তমানে আগোলঝাড়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছি। ক্রাচ দিয়ে চলাফেরা করতে হয়। এভাবে চলাফেরা করতে খুব কষ্ট হয়। আপনারা আমার একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন। খুব খুশি হবো।

আয়শার ফুপা মোড়ল শাহিন উদ্দীন বলেন বিভিন্ন মানুষের কাছে সহযোগিতার জন্য গিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। সাভারের সিআরপি হাসপাতালে কথা বললে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, কৃত্রিম পা লাগাতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হবে। টাকা জোগাড় না হওয়ায় এখনো পা লাগানো হয়নি। তিনি আরও বলেন, জেলা সমাজসেবা কার্যালয়ে সহযোগিতার জন্য গিয়েছি। তারা জানিয়েছেন, দেড় থেকে দুই হাজার টাকা সহযোগিতা দেয়া হবে। তবে সেটিও মৌখিকভাবে বলেছেন। আবেদন করেও কোনো সহায়তা পাওয়া যায়নি।

আয়শার পিতা ওমর আলী শেখ বলেন আমি কখনো ধানের চাতাল আবার কখনো মানুষের জমিতে শ্রমিকের কাজ করে সংসার চালাই। অভাবের সংসারে ৩০ হাজার টাকা একত্রে করা সম্ভব হয়নি আজও। হৃদয়বান কোনো মানুষ সহযোগিতা করলে আমার মেয়েটি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবে।

আয়শার প্রতিবেশী বেলাল হোসেন জানান, পরিবারটি খুব অসহায়। টাকার অভাবে মেয়েটির একটি কৃত্রিম পা লাগাতে পারছেন না তার শ্রমিক বাবা।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব সরদার বলেন, কৃত্রিম পা কিনতে ২০-২৫ হাজার টাকা লাগতে পারে বা তার কমবেশিও হতে পারে। রাজধানীতে কৃত্রিম পা কিনতে পাওয়া যায়। তবে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়েই কিনতে হবে। সেটি চিকিৎসকরাই প্রতিস্থাপন করবেন।

আয়শা খাতুনের সার্বিক বিষয় জেনে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সহযোগিতা চেয়ে মেয়েটি জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করলে তার স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য ব্যবস্থা নেয়া হবে।

মাদ্রাসা ছাত্রী আয়শার সহযোগিতা করতে পিতা ওমর আলী শেখের সঙ্গে মোবাইলে (০১৯১৪-৮২৭৫১৬) যোগাযোগ করার অনুরোধ করেছেন তার স্বজনরা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence