মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম

০৪ জুলাই ২০১৯, ০৬:০২ PM

© টিডিসি ফটো

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম। তিনি বর্তমানে লংগদু পার্বত্য উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে কর্মরত আছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে তার হাতে সম্মাননা স্মারক সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

বর্তমানে তিনি এজডিজি-৪ তথা গুণগত শিক্ষা বাস্তবায়নে কাজ করছেন। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত হোসেনপুর গ্রামের আলী আহম্মদের কৃতি সন্তান।

শিক্ষায় ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করা এই শিক্ষা কর্মকর্তা ইতোপূর্বে ২০১৬ চট্টগ্রাম জেলা পর্যায়ে এবং ২০১৮ সালে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি নিয়ে কাজ করা শিক্ষকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এই কর্মকর্তা তার বর্তমান কর্মস্থল রাঙ্গামাটির লংগদু ও পূর্বের কর্মস্থল চট্টগ্রামের রাউজান উপজেলায় শিক্ষার সার্বিক মানোন্নয়নে এবং শিক্ষায় তথ্য-প্রযুক্তি ব্যবহারে কার্যকর ভূমিকা রাখেন।

এছাড়া এর আগে তার কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে তিনি এডুকেশন লিডারশীপের উপর ফিলিপাইনের ডালাসালে ইউনিভার্সিটিতে ১৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। শিক্ষায় অসামান্য অবদান রাখায় শিক্ষা মন্ত্রণালয় ও এক্সেস টু ইনফরমেশন (এটুআই) ২০১৭ সালে শিক্ষক সম্মেলনে তাকে এডুকেশন লিডারশীপ অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান করে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence