পছন্দের কলেজ পেয়েও একাদশে ভর্তি হয়নি তিন লাখ শিক্ষার্থী

১৯ জুন ২০১৯, ০৩:১৪ PM

© ফাইল ফটো

প্রথম ধাপে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েও তা গ্রহণ করেনি অন্তত তিন লাখ শিক্ষার্থী। অর্থ্যাৎ আবেদন করার পর পছন্দের কলেজ পেয়েও তারা ভর্তি হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানা গেছে। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একদাশে ভর্তির জন্য তিন লাখ ১৬ হাজার ৪৫২ শিক্ষার্থী ভর্তির জন্য নিশ্চায়ন করেনি। তবে ১৩ লাখ ৬৮ হাজারের বেশি আবেদন করে ১০ লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।

একদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপে সারাদেশে মোট ১৩ লাখ ৬৮ হাজারের বেশি শিক্ষার্থীর পছন্দের কলেজে মনোনীত হয়। তবে ভর্তি হয়েছে ১০ লাখ দুই হাজার ৪১৪ শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিন লাখ ১৬ হাজার ৪৫২ জন ভর্তি হয়নি। এর মধ্যে ঢাকা বোর্ডে তিন লাখ ৫৩ হাজার ৩৩৮ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হলেও নিশ্চায়ন করেছেন মাত্র ৭৬ শতাংশ শিক্ষার্থী।

জানা গেছে, একাদশে ভর্তিতে ২য় দফার আবেদন গ্রহণ শুরু হয়েছে গত বুধবার থেকে। ১৯ ও ২০ জুন দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করে ২১ জুন রাতে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় দফায় নির্বাচিতদের ২২ ও ২৩ জুন ভর্তি নিশ্চায়ন করতে হবে।

এ ছাড়াও ২৪ জুন রাত ৮টার পর থেকে তৃতীয় দফায় কলেজে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৫ জুন রাতে প্রকাশ করা হবে আবেদনের ফল। আগামী ২৭ থেকে ৩০ জুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং জুলাই মাসের প্রথম দিন শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন অর রশীদ বলেন, প্রথম ধাপে কলেজ ভর্তির নিশ্চায়নের সময় মঙ্গলবার দিবাগত রাতে শেষ হয়েছে। এ ধাপে কলেজ পেয়েও তিন লাখের বেশি শিক্ষার্থী কলেজ নিশ্চায়নের বাইরে রয়েছে। এরা বিভিন্ন কারণেই কলেজে ভর্তির বাইরে রয়ে গেছে। তবে তারা চাইলে দ্বিতীয় ও তৃতীয় দফায় আবার ভর্তির আবেদন করতে পারবে। সে ক্ষেত্রে আসন খালি সাপেক্ষে তারা পছন্দের কলেজে ভর্তি হতে পারবে।

গত ১২ মে দুপুরে একাদশ শ্রেণির ভর্তি অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে আবেদন কার্যক্রম শেষ হয়। আবেদন চলে গত ২৪ মে পর্যন্ত। গত ১০ জুন প্রথম ধাপের আবেদনের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
  • ১৪ মার্চ ২০২৬
ঝিনাইদহে সংঘর্ষে নিহত বিএনপি নেতা তরু মিয়া মরদেহ প্রতিবাদ ম…
  • ১৪ মার্চ ২০২৬
মশার বংশবিস্তার রোধে নেত্রকোনায় জেলা প্রশাসনের সচেতনতা কর্ম…
  • ১৪ মার্চ ২০২৬
বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্…
  • ১৪ মার্চ ২০২৬
ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081