মাধ্যমিকের ফল পুনঃনিরীক্ষণে নতুন জিপিএ-৫ ৪২ জন

০১ জুন ২০১৯, ০৩:৫১ PM

© ফাইল ফটো

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। শনিবার প্রকাশিত এ ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান এসব তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ৪৪ হাজার ২৯৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য এবার ১৯ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে ফল প্রকাশ করা হয়েছে।

মোহাম্মদ মাহবুব হাসান নামে একজনে জানান, প্রকাশিত ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। ফল পরিবর্তন হয়েছে ৪৯২ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৮০ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের। ফেল থেকে ফেল করলেও ফেলের বিষয় কমেছে ১৪ জন পরীক্ষার্থীর।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬