দাখিলে তিনজন পরীক্ষা দিয়ে কেউ পাশ করতে করেনি

১০ মে ২০১৯, ০৬:০৭ PM

© সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলা থেকে ১২৩টি মাধ্যমিক ও ৩৭টি দাখিল মাদ্রাসা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। এদের মধ্যে একটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাইচমালধা ওয়াহেদ আলী হাওলাদার মহিলা দাখিল মাদ্রাসা থেকে কোনও পরীক্ষার্থী পাস করতে পারেনি। এ প্রতিষ্ঠান থেকে মোট তিন জন পরীক্ষার্থী অংশনিয়ে তিন জনই ফেল করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই মাদ্রাসায় ১২০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক রয়েছেন।

প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য দুলাল হাওলাদার জানান, মাদ্রাসা থেকে কয়জন পরীক্ষা দিয়েছিল ও কয়জন ফেল করেছে তা জানা নেই। তবে গত বছর এ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছিল। তবে ঠিক কি কারণে এ বছর শিক্ষার্থী কম বা তারা সবাই কেন ফেল করলো তা বলতে পারছি না।

এছাড়া প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মো. কাউসার হামিদও শতভাগ অকৃতকার্যের ব্যাপারে কিছু বলতে পারেননি।

স্থানীয় শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ ফারুকী জানান, জেলার টংগিবাড়ী উপজেলার কাইচমালধা ওয়াহেদ আলী হাওলাদার মহিলা দাখিল মাদ্রাসা থেকে তিন জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এ ব্যাপারে আমাদের টিম কাজ করছে। এ মাদ্রাসার ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence