দায়িত্বশীল শিশু গঠনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন প্রয়োজন: শিক্ষামন্ত্রী

১৪ মার্চ ২০১৯, ০৮:৩৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। © ফাইল ফটো

মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে আজকের শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে বেড়ে উঠবে ও দায়িত্বশীল হয়ে উঠবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা তাদের নিজের কাজ নিজেরা করতে শিখবে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শনের সময় এসব কথা বলেন ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী গণমাধ্যম-কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। ধারাবাহিকতা অনুযায়ী এবারও নির্বাচন হচ্ছে। আশা করছি এটি অব্যাহত থাকবে এবং যেসব স্কুল এর বাইরে রয়েছে তারা শিগগিরই এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।

ডা. দীপু মনি বলেন, মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে আজকের শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে বেড়ে ওঠবে, তারা দায়িত্বশীল হয়ে ওঠবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। এছাড়াও সকলে মিলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় এসব শিখবে।

স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের সময় মন্ত্রী স্কুলের বিভিন্ন কক্ষে শিক্ষার্থীদের ভোট দেয়ার কার্যক্রম পরিদর্শন করেন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ, কালিয়াকৈর থানার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
close