বাংলাদেশে দেখা যাবে ৭ টা ৫৫মিনিটে

কাল দেখা যাবে চলতি বছরের সবচেয়ে বড় সুপারমুন

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮ PM
সুপারমুন

সুপারমুন © ফক্স নিউজ

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি  পৃথিবীর আকাশে দেখা মিলবে চলতি বছরের সবচেয়ে বড় সুপারমুনের।মঙ্গলবারের  এই পূর্ণ চাঁদ হবে এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল। বাংলাদেশ থেকে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট থেকে এই সুপারমুন দেখা যাবে বলে জানা গেছে।

ফক্স নিউজ জানিয়েছে, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন সুপারমুন দেখা মেলে। এদিন চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ২১ হাজার ৭৩৪ মাইল দূরত্বে অবস্থান করবে। বছরের এ সময়টাতে পৃথিবীর বেশিরভাগ অঞ্চল তুষারপাতের কারণে বরফাবৃত থাকায় এ সুপারমুনকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়। এ ছাড়া সুপারমুনকে স্ট্রোম মুন, হাঙ্গার মুন ও বোন মুনও বলা হয়।

সুপার মুনের ঔজ্জল্য থাকে স্বাভাবিকের চেয়ে ১২ দশমিক ৫ ভাগ থেকে ১৪ দশমিক ১ ভাগ বেশি। এছাড়া স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বড় এবং উজ্জ্বল দেখায়। ফলে সুপারমুন দেখার সময় হলে বিশ্বজুড়েই উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। চাঁদ ওঠার কিছুক্ষণ পরপরই সুপারমুন দেখার সবচেয়ে সেরা সময় বলে মনে করা হয়।

ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬