ভিকারুননিসা ছাড়লেন অরিত্রীর বোন

২২ জানুয়ারি ২০১৯, ১০:০০ AM
নিহত অরিত্রী

নিহত অরিত্রী © ফাইল ফটো

ভিকারুননিসা ছাড়লেন অরিত্রী অধিকারীর ছোট বোন ঐন্দ্রিলা। গত বছরের ৩ ডিসেম্বর স্কুলে বাবা-মাকে প্রকাশ্য অপমান করায় অরিত্রী বাড়িতে এসে আত্মহত্যা করেন। তার ছোট বোন ভিকারুননিসা স্কুলে ছেড়ে অন্য স্কুলে ভর্তি হয়েছেন বলে জানান বাবা দিলীপ অধিকারী।

দিলীপ অধিকারী বলেন, ‘গত ৯ ডিসেম্বর অন্য স্কুলে ছোট মেয়ে ঐন্দ্রিলাকে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কাছে একটি আবেদন করি। রবিবার (২০ জানুয়ারি) বোর্ডের পক্ষ থেকে ফোন দিয়ে ভর্তির বিষয়ে নিশ্চিত করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষ করেছি। আমি গণমাধ্যমকে কৃতজ্ঞতা জানাই তারা আমার পাশে এভাবে ছিল।’

তিনি বলেন, ‘আমার মেয়ে ঐন্দ্রিলা সেখানে (ভিকারুননিসা) যেতে চাচ্ছে না। অরিত্রী এবং ঐন্দ্রিলা একসঙ্গে স্কুলে যাতায়াত করতো। কিন্তু এখন সেখানে যেতে আর তার ভালো লাগছে না। আবার অনেকে নানা ধরনের কথা জিজ্ঞেস করে। তাই সবদিক বিবেচনা করে অষ্টম শ্রেণিতে ভিকারুননিসায় ভর্তি না করানোর সিদ্ধান্ত নেই।’ 

 

শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬
দ্বিতীয় বিয়ের জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে …
  • ২৩ জুন ২০২৬