লক্ষ্মীপুরে ৭১ ছাত্রীকে কৃতি সংবর্ধনা

১৫ জানুয়ারি ২০১৯, ০৪:০৩ PM
কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিলেন জেলা প্রশাসক

কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিলেন জেলা প্রশাসক © টিডিসি ফটো

লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭১ ছাত্রীকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। একই সময় বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলি, ওই বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক বলরাম চন্দ্র দেবনাথ। এছাড়াও লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সালমা আক্তার ও স্থানীয় পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল নবীন ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা অত্যন্ত মেধাবী। চেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরেছ। এজন্য তোমাদের অভিনন্দন জানাই। আগামী দিনেও এমন সফলতা ধরে রাখতে স্বচেষ্ট থাকতে হবে। তবে মোবাইল ফোন ব্যবহার, অপ্রয়োজনে টেলিভিশন দেখা ও বাইরে আড্ডা দেওয়াসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা যেন না জড়ায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য পরামর্শ দেন তিনি।

পরে ২০১৮ সালের এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এরআগে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিএনপি নেত্রীদের বাইরে পেতে যাচ্ছেন জোট শরীকরাও
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close