ছাত্রীকে কুপ্রস্তাব: শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

২৭ জানুয়ারি ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
শিক্ষকের  অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ © সংগৃহীত

পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাদিছ উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে সমাজ উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে অভিভাবকরাও অংশ নেন।

সম্প্রতি ওই শিক্ষকের ৮ মিনিট ৯ সেকেন্ডের একটি অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শোনা যায়, ওই শিক্ষক এক ছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিচ্ছেন। কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী শিক্ষক হাদিছ উদ্দিনের অপসারণ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরই জেরে ওই শিক্ষকের নানা অনিয়ম সামনে আসে।

শিক্ষার্থীরা জানান, সহকারী প্রধান শিক্ষক হাদিছ উদ্দিন শিক্ষার্থীদেরকে তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন। অন্যথায় ফেল করানোর হুমকি দেন। এতে অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে চলে গেছে। এছাড়া ছাত্রীদের সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভনে কুপ্রস্তাব দেন।

দ্রুত ওই শিক্ষককে অপসারণ না করা হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক হাদিছ উদ্দিনকে বিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন। দুই ঘণ্টা বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করেন। 

এদিকে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক হাদিছ উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘অডিও কল রেকর্ডটিকে এআই দিয়ে তৈরি এবং এডিট করা। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’

ফাঁস হওয়া অডিও কল রেকর্ডে শিক্ষকের সাথে কথা বলা ওই ছাত্রী বলেন, ‘কল রেকর্ডটি এডিট নয়, এটি সত্যি। শিক্ষক হাদিছ উদ্দিনের সাথে পরীক্ষার বিষয়  কথা বললে তিনি আমাকে কু-প্রস্তাব দেন। কল রেকর্ডটি কিছুদিন আগের। ওই ঘটনায় আমি স্কুলে গিয়ে সে সময় প্রতিবাদ জানিয়েছিলাম।’

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক এনামুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence