বাউবিতে এসএসসি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু রবিবার

০৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘ওপেন স্কুল’ পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ৫ জানুয়ারি থেকে। দুই মাস চলবে ভর্তি প্রক্রিয়া।

ভর্তির যোগ্যতা
ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে যাদের ওই বিষয়ে কোনো সনদ নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে; তবে এ ক্ষেত্রে বয়স হতে হবে ১৪ বছর (৩১/১২/২০২৪ ইং তারিখে)।

আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ জন্য ভর্তির আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, তারিখ, মানবণ্টন ও পরীক্ষা কেন্দ্র এবং ভর্তি পরীক্ষার যাবতীয় বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত জরুরি প্রয়োজনে ০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২ এই নম্বরগুলোয় যোগাযোগ করা যাবে।

ভর্তির আবেদনপত্রের তারিখ: ৫ জানুয়ারি থেকে ৫ মার্চ ২০২৫।

ভর্তি পরীক্ষা: ২৫ এপ্রিল ২০২৫।

* সরাসরি অনলাইনে ভর্তির জন্য: osapsnew.bou.ac.bd ও বিস্তারিত তথ্য জানতে www.bou.ac.bd ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা।

প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
close