শখের মোটরসাইকেল কেড়ে নিল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
মো. ইমন

মো. ইমন © টিডিসি ফটো

ভোলায় শখ করে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. ইমন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইমন সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মীর বাড়ি ব্রিজ সংলগ্ন প্রবাসী মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ফেব্রুয়ারি মাসে তার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইমন শখ করে সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন। তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং সে মোটরসাইকেল ভালোমতো চালাতেও পারত না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন একটি ডিসকাভার মোটরসাইকেল চালিয়ে ভেদুরিয়া রোড থেকে পরাণগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পরাণগঞ্জ বাজার চত্বরে গিয়ে মোটরসাইকেলটি একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় ইমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পাশ দিয়ে যাওয়া চলন্ত একটি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক চালক ও সহকারী ঘটনাস্থলে ট্রাকটি রেখে পালিয়ে যায়।

ইমনের মোটরসাইকেলের গতি ছিল অনিয়ন্ত্রিত এবং সে ভালোমতো গাড়ি চালাতে পারত না। গাড়ি চালানোর সময় তার শরীর কাঁপা-কাঁপি করছিল। অনিয়ন্ত্রিত গতি থাকার কারণে অটোরিকশার সঙ্গে হালকা ধাক্কা খেয়ে সে সড়কে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন।

ঘটনাটি খুবই মর্মান্তিক উল্লেখ করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ইমনের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ রয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া চলমান রেখেছে।

এদিকে, তার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে ঘটনাস্থলে ছুটে আসেন ইমনের মা, বোন, ভাই ও স্বজনরা। তাদের ডাক চিৎকারে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগ: এসএসসি
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence