স্কুল ভর্তিতে সরকারিতে আবেদন প্রায় ৬ গুণ

২৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM

© ফাইল ফটো

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আর মাত্র দুইদিন বাকি রয়েছে। এরই মধ্যে গত ১৭ দিনে মোট ৮ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। 

মাউশির সূত্রমতে, এবার সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত সতেরো দিনে (বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত) আবেদন করেছে ৮ লাখ ৬২ হাজার ৪৯০ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।

মোট আসনের মধ্যে ৩ হাজার ১৯৮টি বেসরকারি বিদ্যালয়ে আছে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসন। এর বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৯১ হাজার ৮১৭ জন শিক্ষার্থী।

এ ছাড়া সরকারি ৬৮০টি স্কুলে ১ লাখ ৮ হাজার ৬৬২টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৫ লাখ ৭১ হাজার ৩৯২টি। যা মোট আসনের প্রায় ছয়গুণ। 

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া; চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম ধাপের অপেক্ষমাণ তালিকা থেকে ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং দ্বিতীয় ধাপের তালিকা থেকে ভর্তি চলবে ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত।

https://gsa.teletalk.com.bd/ এই লিঙ্কে গিয়ে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করতে পারবে।

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬