শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা 

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
দুমকীতে শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা 

দুমকীতে শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা  © টিডিসি

পটুয়াখালীর দুমকীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই প্রথমবার ক্যারিয়ার সামিট- ২০২৪ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকী উপজেলা শাখা এ কর্মশালার আয়োজন করে। 

এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় প্রত্যেক প্রতিষ্ঠানের এক থেকে নয় নম্বর রোলধারী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী শহর শাখার সভাপতি তাইমিয়া বিন হারুন, জেলা ছাত্রশিবির সভাপতি মাহাদী হাসান নাহিদ, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা জালাল আহমেদ, নায়েবে আমির মাওলানা আলতাফ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ হানিফ খান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মামুন অর রশিদ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকর আলী ও প্রফেসর ড. সামিউল ইসলাম প্রমুখ।

বক্তারা মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ঢাবির কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯ টায় অফিসে উপস্থিত থাকতে …
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close