বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ফেরত ভারতের  

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত ৭ম শ্রেণির ছাত্রের

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত ৭ম শ্রেণির ছাত্রের

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত ৭ম শ্রেণির ছাত্রের মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। 

সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নিতহ হয়। এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি। 

ট্যাগ: ভারত
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬