এসএসসি পরীক্ষা

বাড়তি ফি আদায় বন্ধে দুদকের হটলাইন

০৭ নভেম্বর ২০১৮, ০৪:২১ PM

© সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় বন্ধে হটলাইন চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করলে ভুক্তভোগী শিক্ষার্থী বা তার অভিভাবক দুদকের হটলাইন ১০৬ নম্বরে ফোন করে অভিযোগ দিতে পারবেন।  অন্যদিকে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করতে সরকার পরীক্ষার ফরম পূরণে ফি নির্ধারণ করে দিয়েছে। 

গত ৪ নভেম্বর রাজধানীর হাজারীবাগের একটি স্কুলে সালেহা উচ্চ ‍মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অতিরিক্ত অর্থ আদায়ে অভিযোগ পায় দুদক। পরে দুদকের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত ফি আদায়ের অঙ্গীকার করে।  সারাদেশে এ ধরনের অনিয়ম ঠেকাতে ইতোমধ্যে মাঠে নেমেছে দুদক।

এ বিষয়ে দুদক জানায়, হটলাইনে (১০৬) অভিযোগ পাওয়া মাত্রই টিম চলে যাচ্ছে অভিযোগ আসা স্কুলগুলোতে। স্কুল কমিটিকে বাধ্য করা হচ্ছে সরকারের নির্ধারিত ফি নিতে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ এ বিষয়ে বলেন, ফরম পূরণে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক। এ জাতীয় অপরাধ যাতে সংঘটিত না হয় এ বিষয়টি কমিশন নজরদারি করছে এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। অভিযোগ পেলে এসব অপরাধ প্রতিরোধে দুদক নিয়মিত অভিযান চালাবে।

উল্লেখ্য, সরকার এসএসসি পরীাক্ষার ফরম পূরণের ক্ষেত্রে কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৫৬৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। 

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬