ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ

১০ জুন ২০২৪, ০৯:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM

© ফাইল ছবি

২০২৪ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আগামী ৩ আগষ্ট থেকে মূল্যায়ণ শুরু হবে। মোট ১৩টি বিষয়ে পাঠ্যবইয়ের শুরু থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসের অন্তর্ভুক্ত তা প্রকাশ করা হয়েছে। 

১২ জুন ২০২৪-এর আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিলেবাস শেষ না হবে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিচের উপায়ে সিলেবাস শেষ করতে এনসিটিবি কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে।

১, বন্ধের আগেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতার ধাপগুলো কী কী, তা সহজ ভাষায় বুঝিয়ে দিন।

২, শিক্ষার্থী বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করেন, তার পারদর্শিতা যাচাই করবেন, তা জানিয়ে দিন।

৩, কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে (উদাহরণস্বরূপ, দলগত কাজের বদলে একক কাজ, পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে) কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন।

৪, কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দেবেন, তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন

৫, প্রয়োজনে অনলাইন ক্লাস করে, অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে, মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রধান করুন।

বিস্তারিত সিলেবাস জানতে ভিজিট করুন। 

 
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close