পা পিছলে পুকুরে পড়ে প্রাণ গেল সদ্য এসএসসি পাশ শিক্ষার্থীর

২৮ মে ২০২৪, ১২:১১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে তৌফিক রহমান (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের সবুজ নগর নতুন পাসপোর্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তৌফিক জেলা শহরের চিত্রাপাড়া মহল্লার নিজামুদ্দীনের ছেলে। তিনি এবার এসএসসি পাশ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুজনগর মহল্লার নতুন পাসপোর্ট অফিস এলাকার একটি পুকুরে গোসল করতে কয়েকজন বন্ধুসহ তৌফিক সেখানে যায়। এ সময় বন্ধুরা পুকুরে গোসলে নামলে সাঁতার না জানায় তৌফিক পাড়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে তৌফিক পুকুরের পানিতে পড়ে যায়। তার বন্ধুরা তৌফিককে উদ্ধার করার চেষ্টা করেও পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জান্নাত শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
close