কুমিল্লায় ক্লাসরত অবস্থায় টিনের চাল ভেঙে ছাত্রের মৃত্যু

২৭ মে ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM

© সংগৃহীত

কুমিল্লায় বিদ্যালয়ে ক্লাসরত অবস্থায় চাল ভেঙে মাথায় আঘাত লেগে সাইফুল ইসলাম সাগর (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মে) বেলা পৌনে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও চৌমুহনী এলাকায় নুর আইডিয়াল স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সাগর সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের অলি হোসেনের ছেলে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে যায়। ক্লাস চলা অবস্থায় বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন সাততলা ভবনের একটি লিংটার ভেঙে ওই বিদ্যালয়ের টিনশেড ভবনে পড়ে। এ সময় বিদ্যালয়ের চাল ভেঙে ওই শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় ওই ক্লাসে থাকা শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্মাণাধীন ভবনের লিংটার বিদ্যালয়ের চালে পড়লে তা ভেঙে শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
বাংলাদেশ চা বোর্ডে চাকরি, আবেদন শেষ ১২ মার্চ
  • ০৩ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর: নতুন নির্দেশনা দিল শিক্ষাবোর্ড
  • ০৩ মার্চ ২০২৬
ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে আইন প্রণয়ন হবে: শিক্…
  • ০৩ মার্চ ২০২৬
পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাক…
  • ০৩ মার্চ ২০২৬
অভিনন্দন জানানো সব ব্যানার-বিজ্ঞাপন সরানোর নির্দেশ প্রধানমন…
  • ০৩ মার্চ ২০২৬
গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে
  • ০৩ মার্চ ২০২৬