শিক্ষার্থী ভর্তিতে কোনো কোচিং পরিচালনা করে না নটর ডেম কলেজ

২৫ মে ২০২৪, ১০:৫৮ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © সংগৃহীত

দেশের সেরা কলেজগুলোর অন্যতম একটি রাজধানীর নটর ডেম কলেজ। কলেজটির নামে একাদশে ভর্তির জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ভর্তি কোচিং বাণিজ্য চলছে। বিষয়টি নজরে আসায় এসব চটকদার বিজ্ঞাপনের মায়াজালে পড়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ মে) শিক্ষাপ্রতিষ্ঠানটির ওয়েবসাইটে কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষকদের কোনো ভর্তি কোচিং পরিচালিত হয় না। আর এ কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আলাদাভাবে কোনো কোচিংয়েরও প্রয়োজন হয় না। কিন্তু কলেজ ক্যাম্পাসের বাইরে বিশেষ করে আরামবাগ, ফকিরাপুল ও কমলাপুরসহ আশেপাশের বিভিন্ন স্থানে নটর ডেম কলেজের নাম ব্যবহার করে কোচিং বাণিজ্যের প্রতারণায় লিপ্ত রয়েছে একাধিক চক্র।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নটর ডেম কলেজের কোনো শিক্ষক অথবা প্রাক্তন শিক্ষক ভর্তি কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত নন। সম্প্রতি কলেজ ক্যাম্পাস সংলগ্ন আরামবাগ এলাকায় এসবি ভর্তি কোচিং সেন্টারের ব্যানার দেখা গেছে।

এসব ব্যানারে লেখা, ‘নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষক দ্বারা পরিচালিত’ কথাটি সর্বৈব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। শুধু দিগ্বিদিক জ্ঞানশূন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতারণার ফাঁদে ফেলতেই এমন অপকৌশলের আশ্রয় নিচ্ছে কিছু অসাধু চক্র। এসব ভর্তি কোচিংয়ে জড়িত কেউ কখনো এ কলেজে শিক্ষকতায় জড়িত ছিলেন না। তাই, নটর ডেম কলেজের পক্ষ থেকে সবাইকে এমন চটকদার বিজ্ঞাপনের মায়াজালে পড়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানানো হলো।

গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950