উপবৃত্তির কার্ডের নামে শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

২২ মে ২০২৪, ০৮:৫৭ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম © সংগৃহীত

উপবৃত্তির কার্ড করিয়ে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে। বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মানগরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান।   

অভিযোগ রয়েছে, পরীক্ষার ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেওয়ার নিয়ম না থাকলেও বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩০০-৬০০ টাকা নিয়েছেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ তোলেন। কেউ যদি দিতে অপারগতা জানায় তার সাথে দুর্ব্যবহার করেন তিনি। প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের মানসম্মত শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে।

রিজিয়া বেগম নামে এক অভিভাবক বলেন, আমরা খুবই দরিদ্র পরিবারের লোক। বিভিন্ন স্থানে কাজ করে খাই। মেয়ের পোশাক বানানোর জন্য শলা বিক্রির ৩শ টাকা রেখেছিলাম। সেই টাকা প্রধান শিক্ষককে দিয়েছি, ফরম পূরণের জন্য। পরে শুনেছি এ জন্য কোনো টাকা লাগে না। আমি টাকা ফেরত চাই এবং শিক্ষকের শাস্তির দাবি জানাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পরিচালনার জন্য সামান্য কিছু টাকা নেওয়া হয়। ভর্তির জন্য কোন টাকা নেওয়া হয় না। বিদ্যালয় পরিচালনা করার জন্য ২শ টাকা করে নেওয়া হয়েছে। 

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান বলেন, সরকার বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছে। কোনো টাকা নেওয়ার বিধান নেই স্কুলে, শুধু নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে, তাহলে অন্যায় করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, স্কুলের ৬ মণ বই বিক্রির অভিযোগে ২০১৬ সালে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল। ২০২০ সালে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে ব্যবস্থাপনা কমিটি বরখাস্ত করেছিল। উভয় ঘটনায় মানবিক কারণে তাকে ক্ষমা করা হয়। এরপরও সে রেজিস্ট্রেশন, ফরম ফিলআপসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন। 

 
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান
  • ০৪ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার সরঞ্জামাদি বিভিন্ন অঞ্চলে পাঠানোর সূচি প্রক…
  • ০৪ মার্চ ২০২৬
বৃষ্টির পূর্বাভাসসহ ৫দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদফতর
  • ০৪ মার্চ ২০২৬
কারিগরির কারিকুলাম ও প্রশিক্ষণ ব্যবস্থার পর্যালোচনা প্রয়োজন…
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় নিহত প্রথম ৪ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল য…
  • ০৪ মার্চ ২০২৬
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার রায় আজ হচ্ছে…
  • ০৪ মার্চ ২০২৬