ভোরে প্রাণ হারিয়েছে রিফাত, সকালে এসএসসির ফলে তার জিপিএ ৪.৮

১৩ মে ২০২৪, ১২:৩৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM

নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী রিফাত (১৭) নামের এক দাখিল ফল প্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) বিকেলে চৌমুহনী থেকে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে নোয়াখালী-ফেনী মহাসড়কে লাইফ কেয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিপাত উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের তোরাফ ব্যাপারী বাড়ির মো. আবুল হোসেন ছেলে। মুন্সিরহাট দাখিল মাদরাসা থেকে পরীক্ষা দিয়ে রোববার প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৪.৮ পেয়েছে সে। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পিতা আবুল হোসেন জানান, শনিবার বিকেলে রিফাত চৌমুহনী থেকে সিএনটি অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের সামনে পৌঁছলে একটি কাভ্যার্ডভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি ধুমড়েমুছড়ে যায়। এ সময় রিফাত সিএনজিতে আটকা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে রোববার ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার দুপুর ১টার দিকে লাশ বাড়িতে পৌঁছলে পরিবারে শুরু হয় শোকের মাতম। লাশ এক নজর দেখার জন্য শতশত নারী পুরুষ ওই বাড়িতে ভিড় জমায়। বাদ আসর নিজ বাড়ির সমনে জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগ: এসএসসি
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব সরাসরি ডিআইএ-তে জমার নির্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence