মাধ্যমিকে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হবে: পর্যটনমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক

মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক © সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠককালে একথা বলেন মন্ত্রী।

মুহাম্মদ ফারুক খান বলেন, বর্তমান সরকার দেশের পর্যটন শিল্পের বিকাশের জন্য দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে এরইমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে পর্যটন সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। এবার চেষ্টা থাকবে মাধ্যমিক পর্যায়েও পর্যটন বিষয়ক শিক্ষা চালু করার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের পর্যটন শিল্পের উন্নয়নকে বেগবান করতে হলে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে জানিয়ে তিনি বলেন, সরকার বেসরকারি খাতকে সর্বোচ্চ নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। ইনবাউন্ড ট্যুর অপারেটরদের ব্যাংকিং চ্যানেলে সংগৃহীত বৈদেশিক মুদ্রার টোটাল বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কাটা বন্ধ করা বেসরকারি ট্যুর অপারেটরদের দীর্ঘদিনের দাবি। পর্যটকদের পরিবহন সেবা দেয়ার জন্য ট্যুর অপারেটরদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির বিষয়ে মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করবে।

মন্ত্রী বলেন, বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য অন এ্যারাইভাল ভিসার আওতা বৃদ্ধির পাশাপাশি ই-ভিসা চালু করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের কাজ চলছে। পাশাপাশি প্রচারণার অংশ হিসেবে বছরজুড়ে বিদেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো যাতে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোকে আরও জোরালোভাবে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের কাছে উপস্থাপন করে সেই বিষয়েও কাজ চলছে। সরকারি এবং বেসরকারি অংশীজনের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশের পর্যটন শিল্প সামনে এগিয়ে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামানিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শিবলুল আজম কোরাইশী প্রমুখ।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence