এইচএসসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

২১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

এইচএসসির ফলাফলের ভিত্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩ হাজার ৩০১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৪৫৬ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ২ হাজার ৮৪৫ জন। আজ রোববার (২১ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা করে পাবেন। এ ছাড়া তাঁরা বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবেন। সব মিলিয়ে বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষাসহায়তা পাবেন মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা।

সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা প্রতি মাসে ৩৭৫ টাকা করে পাবেন। এ ছাড়া বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের। সব মিলিয়ে তাঁরা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন।

বৃত্তির টাকা ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।

এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে ৫ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে ৪ বছর, এলএলবিতে ভর্তি হলে ৪ বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে ৪ বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে ৩ বছর বৃত্তির সুবিধা পাবেন।

 বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখুন। 

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬