ষষ্ঠ-সপ্তম শ্রেণির মূল্যায়নের রিপোর্ট কার্ড দিতে মাউশির নির্দেশনা

৩০ ডিসেম্বর ২০২৩, ১২:২১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক ফলের রিপোর্ট কার্ড দিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী রবিবারের (৩১ ডিসেম্বর) মধ্যে এই রিপোর্ট কার্ড জমা দিতে বলা হয়েছে।

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন গত ৩০ নভেম্বর শেষ হয়েছে। তবে নৈপন্য অ্যাপের কারিগরি জটিলতার কারণে এখনো শিক্ষার্থীদের ফল দিতে পারেনি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। সেই জটিলতা পুরোপুরি কেটে না যাওয়ায় হাতে লিখে রিপোর্ট কার্ড জমা দিতে বলে নির্দেশনা দিয়েছে মাউশি।

অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত আদেশে বলা হয়, নতুন শিক্ষাক্রম অনুসারে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতা নির্দেশক (পিআই) ও আচরণিক নির্দেশক (বিআই) সংক্রান্ত ডাটা অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান সফলভাবে ‘নৈপুণ্য’ অ্যাপে ইনপুট দিয়ে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড তৈরি করে প্রিন্ট করতে সক্ষম হয়েছেন। 

এতে আরও বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে এখনো রিপোর্ট কার্ড প্রস্তুত করতে পারেনি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে আপাতত ম্যানুয়ালি রিপোর্ট কার্ড প্রস্তুত করে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের হাতে রিপোর্ট কার্ড হস্তান্তর করতে হবে।

তবে আপাতত শিক্ষার্থীদের ম্যানুয়ালি প্রস্তুতকৃত রিপোর্ট কার্ড হস্তান্তর করা হলেও এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নৈপুণ্য অ্যাপ ব্যবহার করেই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence