২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

২১ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

© সংগৃহীত

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। ১৮ ফেব্রুয়ারি হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে পরীক্ষার বিষয়ে নিশ্চিত করেছেন। 

এর আগে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী বছরের এসএসসি পরীক্ষার একটি ভুয়া রুটিন ছড়িয়ে পড়েছে। সেখানে উল্লেখ আছে ১১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বলছে, ছড়িয়ে পড়া ওই রুটিন ফেক বা ভুয়া।

করোনাভাইরাস মহামারির কারণে গত ২০২১, ২০২২ ও ২০২৩ বছরে (চলতি বছর) সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে। এসময় পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছিল।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬